রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ১০৫)
X

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


পদত্যাগের বিষয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, বিকেল ৫টার দিকে উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেছেন। তাদের পদত্যাগ কার্যকর হবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে তিনজন উপদেষ্টা হিসেবে জায়গা পান। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি মো. নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে, তবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হওয়ায় সরকারি স্থিতিশীলতায় তা সীমিত প্রভাব ফেলবে।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝