রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে মন্ত্রণালয়কে তথ্য নেই: বাণিজ্য উপদেষ্টা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ৭০)
X

সয়াবিন তেলের দাম হঠাৎ লিটার প্রতি ৯ টাকা বাড়ানোর সিদ্ধান্তের কোনো আইনগত ভিত্তি নেই এবং সরকারের অনুমোদনও নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৩ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “তেলের দাম বাড়াতে ব্যবসায়ীরা আমাদের সঙ্গে কোনো আলোচনাই করেননি। আমাদের সম্মতি নেওয়ার কোনো প্রমাণ নেই। বর্তমানে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি, বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।”


তিনি বলেন, “সব কোম্পানি একত্রিত হয়ে দাম বাড়িয়েছে। এটা কোনভাবেই যৌক্তিক নয়।” শেখ বশিরউদ্দীন আরও উল্লেখ করেন, গতকাল ক্রয় কমিটিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল ও এক কোটি লিটার রাইস ব্র্যান তেলের ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। “যদি আমরা দরপত্রের মাধ্যমে সঠিক দামে তেল কিনতে পারি, তাহলে বাজারে কেন অতিমূল্য দিয়ে বিক্রি হবে, আমি বুঝতে পারছি না।”

কোম্পানিগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই কি না জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, “নিয়ন্ত্রণ আছে। পদক্ষেপের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে তারা দাম বাড়িয়েছে। এর আগেও এমন চেষ্টা হয়েছে, কিন্তু আমরা একমত না হওয়ায় তারা সফল হয়নি। আইন লঙ্ঘন করলে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।”


আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝