রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনসিপির কেন্দ্রীয় সংগঠক রাকিবের পদত্যাগ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ১২৫)
X

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্যক্তি ও মন্ত্রিপাড়া কেন্দ্রিক রাজনীতি করে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রাকিব।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক ওয়ালে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মোহাম্মদ রাকিব লিখেছেন, ‘এনসিপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলের সংগঠক। এনসিপি শুরু থেকে রাজনৈতিক ভুলের মধ্যে রাজনীতি করতে আসছে। গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে আমার মতো অনেক তরুণ এনসিপিতে রাজনীতি করতে আসছি।

 কিন্তু পরিতাপের বিষয় হলো এনসিপি জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রীক রাজনীতি না করে ব্যক্তিকেন্দ্রীক ও মন্ত্রীপাড়া কেন্দ্রীক রাজনীতি করতেছে। যা একটি দলের রাজনৈতিক শিষ্টাচার কিংবা সাংগঠনিক কার্যক্রমের বহির্ভূত।’


তিনি বলেন, ‘এনসিপির অনেক নেতা আর্থিক কেলেংকারীসহ নানা অপকর্ম জড়াচ্ছে, যা গণঅভ্যুত্থানের সাথে আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণ পরিপন্থী। সম্প্রীতি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে নিয়ে কটুক্তি করা বাউলের পক্ষে এনসিপির কট্টর ইসলাম বিদ্বেষীরা অবস্থান নিয়েছে। যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভুতিতে আরও আঘাত করেছে।’

মোহাম্মদ রাকিব বলেন, ‘এনসিপির বিভিন্ন কাজে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে,যা আমাদের দেশের ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করছে। সর্বোপরি জাতীয় নাগরিক পার্টি জনগণের রাজনীতির বাহিরে গিয়ে ব্যক্তিগত রাজনীতি করায় আমি এনসিপির প্রাথমিক সদস্য পদ সহ কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগ করলাম।’


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝