রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কপালে গুলি খাওয়ার পরও হাল ছাড়িনি: এ্যানি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম   (ভিজিট : ১০৮)
X

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে আমি বারবার নির্যাতনের শিকার হয়েছি, কারাবরণ করতে হয়েছে। ছাত্রজীবনে কপালে গুলি খেয়েছি, তবুও অন্যায়ের কাছে মাথা নত করিনি।

রাজনীতি করতে গিয়ে শুধু আমি একা নয়, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আপনারাও নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা কি আমাদের দমিয়ে রাখতে পেরেছে? আমরা টানা ১৭ বছর অত্যাচার ও নির্যাতন সহ্য করেছি। এমনকি এই নির্যাতনের শিকার হয়েছে আমার দুই ছেলেও।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর-৩ (লক্ষ্মীপুর সদর) আসনের লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী এ-রব উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের সঙ্গে আয়োজিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


এ্যানি চৌধুরী বলেন, সমাজ গঠনে পুরুষের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীদের সচেতনতা একটি সমাজকে আলোকিত করতে পারে। কৃষিকাজ থেকে শুরু করে সব অঙ্গনে নারীদের ভূমিকা আজ প্রশংসিত হচ্ছে।

খালেদা জিয়ার রোগমুক্তি প্রসঙ্গে তিনি বলেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বছরের পর বছর বিএনপির আপসহীন নেত্রীকে অবরুদ্ধ করে রেখেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সুযোগ দেওয়া হয়নি।

এমনকি খাবারের সঙ্গে বিষজাত দ্রব্য ব্যবহার করা হয়েছে, যাতে তিনি সুস্থ হয়ে না উঠতে পারেন। বর্তমানে বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক সুমি ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকনসহ আরও অনেকে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝