রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরিজ টিকে থাকার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১২২)
X

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সেই সমীকরণ মাথায় নিয়েই মাঠে নামছে টাইগাররা।

শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আইরিশরা।

এই ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছেন অধিনায়ক লিটন কুমার দাস। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক। আর একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হোসেন সোহান, সাইফউদ্দিন ও শেখ মাহেদী। 


অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আয়ারল্যান্ড। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন কার্টিস ক্যাম্ফার। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন বেন কাল্টিজ।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, নুরুল হোসেন সোহান, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শেখ মাহেদী, নাসুম আহমেদ, তানজিম সাকিব ও সাইফউদ্দিন।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), বেন কাল্টিজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথু হামফ্রেস ও জশ লিটল।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝