রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লুটেরাদের শাস্তি দিন, প্রতিষ্ঠান বন্ধ করবেন না: মির্জা ফখরুল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম   (ভিজিট : ১২৩)
X

বিগত ১৫ বছরে যারা লুটপাটে জড়িত তাদের শাস্তি দিন। কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করা কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ক্ষমতায় এসে বিএনপি প্রতিবারই অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে। ওপেন ইকোনমি যুগের সূচনা করেছেন জিয়াউর রহমান।  

বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে, এ কথা কেউ বলতে পারেনি দাবি করে তিনি বলেন, ব্যবসায়ীদের ব্যাপারে চিন্তাভাবনা পরিবর্তন করা দরকার। তাদের বিশ্বাস করতে হবে। লুটপাটে যারা জড়িত তাদের শাস্তি দেন। কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে কেনো বেকারত্ব তৈরি করছি? এগুলো ভাবতে হবে। 


শুধু অর্থনৈতিক পথরেখা নয়, রাজনৈতিক পথরেখাও তৈরি করতে হবে। সংস্কারের যেসব বিষয়ে বিএনপি সই করেছে, তার বহু আগেই দলটি এসব প্রস্তাব উত্থাপন করেছিল। এ সময় বিএনপি শুধু ‘নতুন বাংলাদেশ’ নয়, বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। যেখানে গণতন্ত্র ও অর্থনীতি সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করে মির্জা ফখরুল।

বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, আমাদের আশা ছিল ২০ শতাংশ হবে ঋণ খেলাপি; তবে এটি অকল্পনীয় ৩৫ শতাংশ। ধাপে ধাপে ব্যংকিং খাতের সকল সমস্যা সমাধান করা হবে। ব্যাংকিং খাতের দুরবস্থার অন্যতম কারণ বন্ড মার্কেট এবং স্টক মার্কেট ঠিক নেই। আরও বেশি খারাপ অবস্থা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর। এসব আস্থাহীনতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এতে ব্যাংকের উপর চাপ কমে আসবে।

বাজার স্থিতিশীল করতে সরকারের নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন প্রয়োজন বলেও জানান গভর্নর। তিনি বলেন, ডিপোজিট নেমেছিল ৬ শতাংশে; তবে এখন বেড়ে তা হয়েছে ১০ শতাংশ। সরকারের ব্যাংকে থেকে টাকা নেয়া কমাতে পারলে আরও বাড়বে ডিপোজিট।


আ.দৈ/আরএস


  




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝