রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হংকংয়ের উঁচু ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম  আপডেট: ২৬.১১.২০২৫ ৭:১৩ পিএম  (ভিজিট : ১০০)
X

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট নামে একটি আবাসিক এলাকার বেশ কয়েকটি উঁচু টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসসহ জরুরি পরিষেবাগুলো আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক খবরে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে এবং বেশ কয়েকজন ভবনের ভেতরে আটকা পড়েছেন বলে জানা গেছে।

চায়না ডেইলির প্রতিবেদন মতে, স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) বিকেল ২টা ৫১ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পুলিশের বরাত দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে অন্তত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে একজন দমকল কর্মীও রয়েছেন এবং  আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কিছু কর্মীও আহত হয়েছেন।


চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত আহত সাতজনকে চিকিৎসার জন্য অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং একজনের অবস্থা স্থিতিশীল।

ওয়াং ফুক কোর্ট আটটি ব্লক নিয়ে গঠিত একটি বিশাল আবাসন কমপ্লেক্স, যেখানে প্রায় ২০০০ আবাসিক ইউনিট রয়েছে। আগুন লাগা টাওয়ারগুলোর বাইরের দিকে বাঁশের ভারা থাকায় আগুন নিচে থেকে দ্রুত উপরের দিকে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে আশেপাশের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেন। এছাড়া আশেপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার, দরজা-জানালা বন্ধ রাখা এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জনসাধারণকে ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হচ্ছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝