রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতা ফজলুর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ট্রাইব্যুালে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৪:৫২ পিএম  আপডেট: ২৬.১১.২০২৫ ৪:৫৮ পিএম  (ভিজিট : ১৬২)
X

অবশেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে লাগামহীন মন্তব্য এবং আদালত অবমাননার সুনিদিষ্ট অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায় এবং উক্ত বিচারিক আদালতের বৈধতা ও গ্রহণযোগ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিরুপ মন্তব্য করেছেন বিএনপির এই নেতা ফজলুর রহমান।
 আজ  বুধবার (২৬ নভেম্বর) বিএনপির বির্তকিত নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার (কনটেম্পট অব কোর্ট) অভিযোগ করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বারবার এই অভিযোগ করা হয়।

প্রসিকিউটর গাজি এমএইচ তামিম গণমাধ্যমকে এই নিশ্চিত বিষয়টি করেছেন। প্রসিকিউটর গাজি এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন।

এ সংক্রান্ত বিষয়ে আজ আংশিক শুনানি হয়েছে। ট্রাইব্যুনালের একজন সদস্য উপস্থিত ছিলেন। অভিযোগ গুরুতর বিবেচনায় ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে রোববার (৩০ নভেম্বর) শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে ‘আমি এ বিচার মানি না’-সহ ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৪ আসনে (ইটনা– মিঠামইন– অষ্টগ্রাম) বিএনপি মনোনীত প্রার্থী।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝