রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যমুনা অভিমুখে রওনা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের আটকালো পুলিশ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৫:২০ পিএম   (ভিজিট : ৭৯)
X

৪৭ তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে মিছিল নিয়ে রওনা দিলে আটকে দেয় পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় শহিদ মিনার থেকে রওনা দেয়া শিক্ষার্থীদের আটকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আটকে দেয়া হয়। পরে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।

এ সময় পরীক্ষার্থীরা বলেন, গত বিসিএসে অংশ নেয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে ১ বছর সময় পেলেও, তাদের সময় দেয়া হয়েছে ২ মাসেরও কিছু সময় কম। এ সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে, পরীক্ষার তারিখ পেছানোর কথা বলেন তারা। 


তারা বলেন, দাবি আদায় না হলে রাজপথেই থাকবেন আন্দোলনকারীরা। ২৭ নভেম্বরের আগেই বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) যেন কার্যকর উদ্যোগ নেয় সেই দাবি তাদের। এ সময় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তারা। তারা আরও বলেন, আন্দোলন করে স্বৈরাচারকে তাড়িয়ে দিলেও, নতুন করে স্বৈরাচারী আচরণ করছে পিএসসি চেয়ারম্যান। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝