রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক সমাজের বিভক্তি রাজনীতিকদের সুযোগ করে দেয়: মির্জা ফখরুল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম  আপডেট: ২৪.১১.২০২৫ ৪:৫৩ পিএম  (ভিজিট : ১২০)
X

বিভক্তির কারণে সাংবাদিকেরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনাদের তো অনেকগুলো ইউনিয়ন আছে—বিএফইউজে, ডিআরইউ, আবার দুই দলের দুই ভাগ, তিন ভাগ। আপনারা নিজেরাই দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো আপনাদের কাউকে পকেটে নিতে চায়। আপনারা যদি পকেটে ঢুকে যান, তখন কিন্তু সমস্যা।”


তিনি আরও বলেন, গণমাধ্যম সংস্কারের বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। “৩১ দফার মাধ্যমে আমরা ঘোষণা করেছি যে স্বাধীন গণমাধ্যম চাই এবং সেটি গড়ে তুলতে চাই। সে কারণেই আমরা গণমাধ্যম কমিশন গঠনের অঙ্গীকার করেছিলাম,”—যোগ করেন তিনি।


বিএনপি মহাসচিব জানান, জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে গণমাধ্যম সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, “বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই গণমাধ্যমকে উন্নত ও উপযোগী করতে নানা পদক্ষেপ নিয়েছে।”

মতবিনিময় সভায় বক্তারা গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনা করেন। বিজেসির উদ্যোগে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতার অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝