রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তাপস-কামরুল-হাজী সেলিমের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় চার্জশিট
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:১৫ পিএম  আপডেট: ১৯.১১.২০২৫ ৮:১৯ পিএম  (ভিজিট : ১৭৮)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস,সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমসহ ৪০ জনের বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানার একটি হত্যাচেষ্টা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ।

আজ বুধবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক চার্জশিটে সই করেন এবং চার্জশিট গ্রহণের জন্য আগামী ৩ জানুয়ারি শুনানির তারিখ নির্ধারণ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই হাসানুর রহমান গত ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসা সংলগ্ন মোড়ে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ার পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বাদী ফজলুর করিমের ওপর হামলা হয় এবং তিনি আহত হন।

ওই দিনের ঘটনার পর গত বছরের ২৬ অক্টোবর ফজলুর করিম বাদী হয়ে চকবাজার থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝