রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন সফল করতে সেনাবাহিনীর সহযোগিতার দরকার: প্রধান উপদেষ্টা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম   (ভিজিট : ৭৮)
X

আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশসহ ২৪টি দেশের তরুণ সামরিক কর্মকর্তাদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, “দেশবাসীর বহু প্রতীক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


ড. ইউনূস জুলাই গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, “সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনী জাতিকে সংকট থেকে উত্তরণে সহায়তা করেছে।”

এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ বিশ্বের ২৪টি দেশের মোট ৩১১ জন তরুণ সামরিক অফিসার অংশ নেন। কোর্স সম্পন্নকারী কর্মকর্তারা অর্জিত জ্ঞান ব্যক্তিগত, পেশাগত ও জাতীয় সংকট মোকাবিলায় প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশি এক অংশগ্রহণকারী কর্মকর্তা বলেন, ডিএসসিএসসিতে নেতৃত্ব, কৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে যে প্রশিক্ষণ পেয়েছেন, তা দেশের ভেতর ও বাইরে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। চীনের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে সামরিক প্রশিক্ষণ পরিচালনা করছে, যা পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করেছে।

আরেক বাংলাদেশি অফিসার মন্তব্য করেন, প্রধান উপদেষ্টার বক্তব্য সময়োপযোগী এবং তারা দেশ রক্ষায় ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় প্রয়োজন হলে সর্বোচ্চ ভূমিকা রাখতে প্রস্তুত।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝