শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৮:১০ পিএম   (ভিজিট : ৩৪৫)
X

নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সাতসকালে শুটিংয়ে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে। সেটাও আবার নিজের রিভলভার থেকে। এরপরই তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

এদিন ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। সূত্রের খবর, সেই সময় অভিনেতা তথা শিবসেনা নেতা বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই নিজের বন্দুক পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। 

মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দ। হাসপাতাল সূত্রের খবরানুযায়ী অভিনেতার শরীর থেকে অনেক রক্তপাত হয়েছে। আপাতত গোবিন্দকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। 

ঠিক কীভাবে তার নিজের রিভলভার থেকে ভুল করে গুলি বেরিয়ে পায়ে লাগল, সে বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। ইতোমধ্যে পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝